ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহি নিহত

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬ টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে।   


নিহতের নাম বাবুল হোসেন (৫২)। তিনি উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের মৃত ইয়ার আলী মন্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাবুল হোসেন একটি মোটরসাইকেলে রোববার সন্ধ্যার আগে নিয়ামতপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটকৈর জীবন কুন্ডুর ইটভাটার সামনের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। 


এতে বাবুল হোসেন গুরুতর আহত হন। আহত বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিকে দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও সহকারি পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।

ads
ads
ads

Our Facebook Page

↑